তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : ‘প্রতিকারের থেকে প্রতিরোধই উত্তম’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানের নেতৃত্বে র‌্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। বিশেষ করে আমাদের চারপাশে মশার সম্ভাব্য প্রজননস্থল নিয়মিত পরিষ্কার রাখার মাধ্যমে এডিস মশার বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ০১, ২০২৬)