নিজঘর থেকে নার্সের রহস্যজনক মরদেহ উদ্ধার
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে নিজ বাড়ির শোবার কক্ষ থেকে রোকসানা আক্তার শিলা (৩০) নামে এক নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে শহরের চালাপাড়া ওই নার্সের মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রোকসানা আক্তার শিলা তিনি চালাপাড়া গ্রামের আব্দুর রশিদের মেয়ে। তিনি শহরের সেবা জেনারেল হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন। শিলার বর্তমান স্বামীর নাম রফিকুল ইসলাম।
নিহতের স্বজনরা জানায়, গতকাল রাত ১১টার দিকে খেয়েদেয়ে শোবার ঘরে ঘুমিয়ে পড়ে শিলা। সে সম্পূর্ণ সুস্থ ছিল। এ মৃত্যুর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে বলে দাবি করে তারা দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এদিকে, নার্সের এ মৃত্যুকে রহস্যজনক বলে দাবি করেছে এলাকাবাসী। সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবিও জানানো হয়েছে।
এ বিষয়ে সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাকে হত্যা করা হয়েছে কি-না এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
(আরআর/এসপি/সেপ্টেম্বর ০১, ২০২৬)
