শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ত্রি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী শেখ বাদশা, মোজাম্মেল হোসেন ও সাব্বির হোসেনের মনোনয়নপত্র বাতিল করেছে সংশ্লিষ্ট নির্বাচন কমিশন।

আজ বুধবার বিকেলে দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার মোন্নাফ মুকুল এ ঘোষণা দেন।

তিনি বলেন, ৭১ এবং ২৪ এর সেন্ট্রিম্যান এবং সরকারি কাজে বাধাসহবিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে সাধারণ সম্পাদক পদপ্রার্থী শেখ বাদশার, মোজাম্মেল হোসেন ও সাব্বির হোসেনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

দিনাজপুর জেলা মটরপরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচনের যাচাই-বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনার মোন্নাফ মুকুল এ ঘোষণা দেন।

প্রসঙ্গত, এখন সাধারণ সম্পাদক একক প্রার্থী রয়েছেন আব্দুল কাইয়ুম।

(এসএস/এসপি/সেপ্টেম্বর ০২, ২০২৬)