রাজবাড়ীতে বৃদ্ধার বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, লাশ গুমের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার
দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দঘাটে আবাদি জমিতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে এক বৃদ্ধাকে হত্যার পর লাশ গুমের চেষ্টার অভিযোগে রফিকুল ইসলাম মৃধা (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ২টার দিকে ফরিদপুর শহরের বেপারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গত ২ সেপ্টেম্বর বিকেলে চর দৌলতদিয়া এলাকার বর্গা জমিতে কৃষিকাজ করতে গিয়ে নিখোঁজ হন নবিরন নেছা (৫৫)। পরে রাত ৯টার দিকে প্রতিবেশীর জমির পানিতে তার মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে হৃদরোগে পানিতে পড়ে মৃত্যুর ধারণা করা হলেও তদন্তে অভিযোগ ওঠে, রফিকুলের আখক্ষেতের চারপাশে অবৈধ জিআই তারে বিদ্যুৎ সংযোগ দেওয়া ছিল।
বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর পর লাশ সরিয়ে গুমের চেষ্টা করা হয় বলে অভিযোগ। মামলার পর র্যাব তাকে গ্রেপ্তার করে।
(ডিসি/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০২৬)
