রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৭
স্টাফ রিপোর্টার : রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫১৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, পুলিশের রমনা বিভাগ ৩৩ জন, লালবাগ বিভাগ ৩৮ জন, ওয়ারী বিভাগ ৪০ জন, মতিঝিল বিভাগ ৪৫ জন, তেজগাঁও বিভাগ ৮৩ জন, মিরপুর বিভাগ ১৬০ জন, গুলশান বিভাগ ৪৮ জন, উত্তরা বিভাগ ৬৬ জন, গোয়েন্দা বিভাগ ৪ জনকে গ্রেফতার করে।
অভিযানে ১২ হাজার ২২৮ ইয়াবা, ৬১০ গ্রাম গাঁজা, ৬ জন ভুক্তভোগী, ১০টি মোবাইল, ৭০ লিটার ডিজেল তেল, ৭টি তেলের ড্রাম, একটি সিটি গোল্ডের কানের দুল উদ্ধার করা হয়।
(ওএস/এএস/সেপ্টেম্বর ৬, ২০২৬)
