মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে কাঁচা সড়ক গুলো যেন ফসলী জমি, বহু সড়ক জনদূর্ভোগের কারন হয়ে দাঁড়িয়েছে। চলাচলে প্রায় ঘটে দূর্ঘটনা, জনদূর্ভোগ কমাতে এগিয়ে এলেন বিশিষ্ট তরুণ সমাজ সেবক, রাজনীতিবীদ যুবদল নেতা নাহিদ উদ্দিন। তিনি চরজুবিলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের একাধিক সড়ক নিজ অর্থায়নে সংস্কার করে দেন। 

গতকাল শনিবার চরজুবিলী ইউনিয়নে সরজমিনে গিয়ে দেখা যায় নিজে উপস্থিত থেকে সাময়িক চলাচলের জন্য কাঁচা সড়ক গুলো ইট দিয়ে সড়ক গুলো সংস্কার করে দিচ্ছেন তিনি।

নাহিদ উদ্দিন বলেন, বিএনপি সরকার উন্নয়নের সরকার এ সরকার জনগণের সরকার আমরাও সরকারের সাথে মানুষের পাশে থাকতে চাই, যে সকল সড়ক চলাচলের অযোগ্য সেগুলো সব টেন্ডার হয়ে গেছে বর্ষা শেষ হলেই কাজ শুরু হবে বর্ষার কারনে জনদূর্ভোগ বাড়ছে তাই আমরা জনগণের জন্য কিছু করার চেষ্টা করছি৷

(এস/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০২৬)