খেলারডাঙীর কোহিনুর হত্যা
গ্রেপ্তারকৃত সোবহানের রিমাণ্ড শুনানি সোমবার
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার বিসমিল্লাহ ফুড্স এর কর্মচারি কোহিনুর খাতুনকে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত আব্দুস সোবহানের রিমাণ্ড শুনানির জন্য সোমবার দিন ধার্য করা হয়েছে। আজ রবিবার সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মণ্ডল মামলার তদন্তকারি কর্মকর্তা সদব থানার উপপরিদর্শক শাহাদাৎ হোসেনের পাঁচ দিনের রিমাণ্ড আবেদন শুনানি শেষে এ দিন ধার্য্য করেন।
গ্রেপ্তারকৃত আব্দুস সোবহান (৫০) সাতক্ষীরা শহরের কাটিয়া লস্করপাড়ার আব্দুর রহমানের ছেলে।
ঘটনা ও মামলার বিবরনে জানা যায়, একমাত্র ছেলে মুন্নাকে নিয়ে বাপের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার খেলারডাঙী গ্রামে থাকতো কোহিনুর বেগম। জীবন জীবিকার তাগিদে কাজ ক রতের শহরতলীর তালতলা এলাকার বিসমিল্লাহ ফুডস এ। কাজ করার সুবাদে কারখানা মালিক আব্দুস সোবহানের সাথে তার অনৈতিক সম্পর্ক হড়ে ওঠে। বিষয়টি মানতে না পেরে আব্দুস সোবহানের স্ত্রী মঞ্জুয়ারা বেগম কারখানায় এসে ও রাস্তাঘাটে কোহিনুরকে কয়েকবার মারপিট করে। সর্বপরি গত ৩১ আগষ্ট বিকেলে কারখানার ফটকে কোহিনুরকে মাপিট করেন মঞ্জুয়ারা। গত ৩১ আগষ্ট সকালে কারখানায় কাজ করতে এসে রাতে বাড়ি ফেরেনি কোহিনুর। পহেলা সেপ্টেম্বর সকালে তালতলা এলাকার আব্দুল খালেকের জলাবদ্ধ জমি থেকে কাহিনুরের লাশ উদ্ধার করে পুলিশ।
লাশের ময়না তদন্ত শেষে জানা যায় যে, কাহিনুরকে শ্বাসরোধ কওে হত্যা করা হয়েছে। রাতেই নিহতের ভাই ইমরান হোসেন বাদি হয়ে কারো নাম উল্লেখ করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওইদিন বিকেলে সন্ধিগ্ধ আসামী হিসেবে পুলিশ কারখানা থেকে মালিক আব্দুস সোবহানকে আটক করে। মামলার তদন্তকারি কর্মকর্তা ৩ সেপ্টেম্বর আব্দুস সোবহানকে জিজ্ঞাসাবাদেও জন্য আদালতে পাঁচ দিনের রিমাণ্ড আবেদন জানান। ৪ সেপ্টেম্বও আব্দুস সোবহানের স্ত্রী মঞ্জুয়ারা বেগম তার ছেলে, মেয়ে ও জামাতাকে নিয়ে বাদি ইমরানের বাড়িতে যেয়ে মামলা তুলে নেওয়ার হুমকি দেন।
সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক মোঃ মঈনউদ্দিন সোমবার আসামী আব্দুস সোবহানের রিমা- শুনানী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
(আরকে/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০২৬)
