প্রাথমিকের শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত
স্টাফ রিপোর্টার : আগামী ৮ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকের শিক্ষক বদলি স্থগিত থাকবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে সোমবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ১৪ হাজার শিক্ষক পদায়নের জন্য নতুন করে বদলি বন্ধ থাকবে। ১৪ হাজার শিক্ষকের পদায়ন হলে তখন আবার বদলি শুরু হবে।
(ওএস/এএস/সেপ্টেম্বর ০৭, ২০২৬)
