পাংশায় ইসলামী চক্ষু হাসপাতালের নতুন ভিশন সেন্টারের উদ্বোধন
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় মানুষের দোরগোড়ায় উন্নতমানের চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইসলামী চক্ষু হাসপাতাল ভিশন সেন্টার-এর নতুন শাখার উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার সকালে পাংশা উপজেলা পরিষদের পাশে এ ভিশন সেন্টারের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো: চাঁদ আলী খান, সাংগঠনিক সম্পাদক মো: রেজাউল করিম রিংকু, শিল্প ও বনিক সমিতির সাধারণ সম্পাদক মো: দেলোয়ার সরদার, পৌর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মো: শওকত সরদার প্রমূখ।
ইসলামী চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়সাল খান জানান, পাংশা ও আশপাশের এলাকার মানুষের জন্য সহজলভ্য ও উন্নত চক্ষু চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্দেশ্যেই নতুন এই শাখা চালু করা হয়েছে।
এর মাধ্যমে স্থানীয় বাসিন্দারা নিজ এলাকায় প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা ও পরামর্শসেবা গ্রহণের সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, নতুন ভিশন সেন্টারটি চালুর ফলে এলাকার মানুষের সময় ও যাতায়াতের ভোগান্তি কমবে এবং আধুনিক চক্ষু চিকিৎসাসেবা আরও সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
উদ্বোধন উপলক্ষে আয়োজকরা সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থেকে নতুন এই উদ্যোগকে সফল ও সার্থক করার আহ্বান জানান।
(একে/এসপি/সেপ্টেম্বর ০৭, ২০২৬)
