আহবায়ক জাবেদ, সদস্য সচিব সোহেল
এওজবালিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : সদর উপজেলার ৮ নং এওজবালিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। আহবায়ক, জাবেদ হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফ উদ্দিন জিসান এবং সোহেল সালমানকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
২৫ আগস্ট নোয়াখালী সদর উপজেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক করিম উদ্দিন চৌধুরী বাবু ২৭ জন বিশিষ্ট নতুন এ কমিটির অনুমোদন দেন।
কমিটির বাকি সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আল জাবেদ, সাইফুল, তানভীর ইসলাম অভি, মোহাম্মদ রাসেল, ওয়াহিদুল ইসলাম রাকিব, জাহাঙ্গীর হোসেন মেহেদী, বেলাল হোসেন৷ আলা উদ্দিন বাবু, মোহাম্মদ শরীফ, মোঃ হৃদয়, মোহাম্মদ জহির উদ্দিন, আব্দুল্যাহ, মোহাম্মদ মাহফুজুর রহমান, রাজীব হোসেন৷ মোহাম্মদ সাগর, আরাফাত হোসেন সিয়াম, আদিল মাহমুদ হৃদয়।
সদস্য হিসেবে আছেন, আদিল, রাকিবুল ইসলাম রাকিব, আব্দুল মান্নান জাহিদ, সজিব হোসেন শান্ত, রায়হান, সজিব আহমেদ,মোহাম্মদ হাসান উদ্দিন।
(এস/এসপি/সেপ্টেম্বর ০৮, ২০২৬)
