স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড় সদর উপজেলার গলেহাহাট ফাযিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত শিশু-কিশোর অনুর্ধ্ব ১৬ টুর্নামেন্টের আজ রবিবারের দ্বিতীয় ম্যাচে ১- ১ সমতা থাকায় খেলা গড়ায় টাইবেকারে। এতে ৪-৫ গোলে লাল তরুন ফুটবল একাডেমি পঞ্চগড়কে পরাজিত করে বিজয়ী  হয়েছে লাল তরুণ ফুটবল একাডেমি টুনিরহাট। 

ম্যান অবদা ম্যাচ হবার গৌরব অর্জন করেছে স্বাধীন বাংলা ফুটবল একাডেমির খেলোয়াড় অষ্টম শ্রেণির আদিব। এর আগের ম্যাচ বিকাল তিনটায় অনুষ্ঠিত হয়েছে অনুর্ধ্ব-১২। এ খেলায় ১-০ গোলে সিপাহি পাড়া ফুটবল দলকে পরাজিত করে বিজয়ী হয়েছে চছপাড়া ফুটবল দল। ম্যান অব দা ম্যাচ হবার গৌরব অর্জন করেছে সিপাহি পাড়া ফুটবল দলের খেলোয়াড় রওনক। টুর্নামেন্ট দু'টির পরবর্তী খেলা ১১সেপ্টেম্বর শুক্রবার পর্যায়ক্রমে পরিচালিত হবে। এতে বিকাল ৩টায় লড়বে অনুর্ধ্ব ১২ তে গলেহাহাট ফাযিল মাদ্রাসা বনাম গলেহাপাড়া ফুটবল দল। বিকাল চারটায় মাঠে নামবে অনুর্ধ্ব ১৬ এর গলেহা ফুটবল একাডেমি বনাম তিস্তা ভাঙ্গা ফুটবল একাডেমি। টুর্নামেন্ট দু'টির উদ্বোধন হয়েছে গত ৫ সেপ্টেম্বর শনিবার।

দু'পর্বের খেলায় অতিথি হিসেবে যথাক্রমে উপস্থিত ছিলেন পঞ্চগড় বিষ্ণু প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃজোবায়ের ইসলাম বাদল, পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন ডালি, ৪ং কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তোফায়েল প্রধান, ইউনিয়ন বিএনপির সাধারণ মোঃ আমিনার রহমান। সভাপতিত্ব করেন পঞ্চগড় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটারের সভাপতি ও গলেহাহাট ফাযিল মাদ্রাসার বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মোঃআব্দুর রহিম।

(আরএআর/এসপি/সেপ্টেম্বর ০৮, ২০২৬)