বিশেষ প্রতিনিধি, পাংশা (রাজবাড়ী) : রাজবাড়ীর পাংশায় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় মোন্তাজ উদ্দিন মোল্লা (৫৫) নামের এক স্থানীয় আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটে পাংশা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোন্তাজ উদ্দিন মোল্লা উপজেলার মাছপাড়া ইউনিয়নের মৃত চাঁদ আলী মোল্লার ছেলে এবং মাছপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ জানায়, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(১)/১৫(৩) ধারায় পাংশা থানায় দায়ের করা একটি মামলায় (মামলা নং-৫, তারিখ: ০৮ সেপ্টেম্বর, ২০২৫; জিআর নং-১৯৬/২৫) তিনি এজাহারনামীয় আসামী ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পাংশা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে পাংশা বাজার এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীকে যথারীতি পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

(একে/এএস/সেপ্টেম্বর ০৯, ২০২৬)