মহম্মদপুরে দ্যা হিউম্যানিটির বৃক্ষরোপণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং সবুজ মাগুরা গড়ে তোলার লক্ষ্যে মাগুরার মহম্মদপুরে সামাজিক সংগঠন ‘দ্যা হিউম্যানিটি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিবেশবিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
‘মরুরে চাহি না, চাহি বৃক্ষের, নেব কিশালয়ে ঠাঁই- কচি-সবুজের উৎসব আজই মহনীয় মাগুরায়’-এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ‘বৃক্ষরোপণ ২০২৬’ কর্মসূচির সমাপনী আয়োজন করা হয় বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে।
কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মোট-১৬০ টি ফলদ,বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ ও বৃক্ষবিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাফুজার রহমান, দ্যা হিউম্যানিটি মানবিক সংগঠনের উপদেষ্টা মো. আব্দুস সালাম, সংগঠনের সভাপতি মো. নাহিদ হাসান, শিক্ষার্থী রুকাইয়া সিকদার ও জান্নাতুল মাওয়াসহ শিক্ষক-শিক্ষার্থীরা বক্তব্য দেন।
বৃক্ষরোপণ কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন দ্যা হিউম্যানিটির প্রধান উপদেষ্টা, বিশিষ্ট কৃষিবিজ্ঞানী ও কৃষিবিদ গ্রুপ শিল্প পরিবারের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. আলী আফজাল।
অনুষ্ঠানে দ্যা হিউম্যানিটির সদস্যরা বলেন, ‘মানুষের পাশে সব সময়, মানবতার হোক জয়’-এই ব্রতকে সামনে রেখে সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনা করে আসছে।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নে ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃতভাবে পরিচালনা করা হবে। কর্মসূচিতে দ্যা হিউম্যানিটির সদস্যবৃন্দ ছাড়াও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
(বিএস/এসপি/সেপ্টেম্বর ১১, ২০২৬)
