ছাত্র গণ মঞ্চের সদস্য সচিবের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ
গোপালগঞ্জ প্রতিনিধি : ছাত্র গণমঞ্চের গোবিপ্রবি শাখার সদস্য সচিব কমরেড নাফিস আহমেদ শাওনের ওপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের মদদপুষ্ট সন্ত্রাসী বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন।
সংগঠনের পক্ষ থেকে আজ মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে হিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের ক্ষমতাসীন দলের মদদে নিয়োগ বাণিজ্য, দলীয়করণসহ নানা দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকা ও ভিসি বিরোধী আন্দোলনের সম্মুখসারীতে থাকায় তাকে চিহ্নিত করা হয়। গতকাল সোমবার এই হামলার ঘটনা ঘটে। এতে কমরেড শাওন গুরুতর আহত হয়। তার হাত ভেঙে যায়। বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। এই হামলার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।
(টিবি/এসপি/সেপ্টেম্বর ১৫, ২০২৬)
