স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড় সদর উপজেলার গলেহাহাট ফাযিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত শিশু-কিশোর অনুর্ধ্ব ১৬ টুর্নামেন্টের আজ মঙ্গলবার প্রথম সেমিফাইনালে ০-০ গোলে সমতা থাকায়  খেলা গড়ায় টাইবেকারে এতে গলেহাহাট ফাযিল মাদ্রাসা ৩-০ গোলে পরাজিত করে  ফাইনালে উঠার গৌরব অর্জন করেছে টুনিরহাট লাল তরুন ফুটবল একাডেমি। ম্যান অবদা ম্যাচ হবার গৌরব অর্জন করেছে ম্যান অব দা ম্যাচ হবার গৌরব অর্জন করেছে গলেহাহাট ফাযিল মাদ্রাসার খেলোয়াড় তুহিন।

এর আগের ম্যাচ বিকাল তিনটায় অনুষ্ঠিত হয়েছে অনুর্ধ্ব-১২। এ খেলায় ১-১ সমতা থাকায় খেলা গড়ায় টাইবেকারে এতে ৩-২ গোলে পরাজিত করে ফাইনালে নিশ্চিত করেছে চছপাড়া ফুটবল দল। ম্যান অব দা ম্যাচ হবার গৌরব অর্জন করেছে ষড়ঋতু জগদল চছপাড়া খেলোয়াড়। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৯ সেপ্টেম্বর শনিবার পর্যায়ক্রমে। এতে বিকাল ৩টায় লড়বে অনুর্ধ্ব১২তে ফুলপাড়া ফুটবল দল বনাম গলেহাহাট ফাযিল মাদ্রাসা। বিকাল চারটায় মাঠে নামবে অনুর্ধ্ব ১৬ গলেহা ফুটবল একাডেমি বনাম টুকু ফুটবল একাডেমি পঞ্চগড়, আজকের দুটি ম্যাচ উৎসর্গ করা হয়েছে এলাকার আদর্শ শিক্ষক প্রয়াত মোঃ আব্দুল জব্বার মিয়াকে, প্রথম সেমিফাইনাল ম্যাচটির উদ্বোধন করেন পঞ্চগড় এভারেস্ট প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ বর্তমান স্যালিলেন টি এস্টেটের ম্যানেজার মোঃ আব্দুস সালাম। টুর্নামেন্ট দু'টির উদ্বোধন হয়েছে গত ৫ সেপ্টেম্বর শনিবার। দু'পর্বের খেলায় অতিথি হিসেবে যথাক্রমে উপস্থিত ছিলেন পঞ্চগড় বিষ্ণু প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জোবায়ের ইসলাম বাদল, পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন ডালি, ৪ং কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ‰ প্রধান, ইউনিয়ন বিএনপির সাধারণ মোঃ আমিনার রহমান। সভাপতিত্ব করেন পঞ্চগড় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটারের সভাপতি ও গলেহাহাট ফাযিল মাদ্রাসার বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মোঃআব্দুর রহিম।

(আরএআর/এসপি/সেপ্টেম্বর ১৫, ২০২৬)