সাতক্ষীরায় ভেজাল সার ও কীটনাশক বিপননের দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার তালায় ভেজাল সার ও কীটনাশক তৈরি ও বিপননের দায়ে মশিউর রহমান নামের এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার লাউতাড়া গ্রামে অভিযান চালায় র্যাব দদস্যরা।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, দীর্ঘদিন ধরে একটি পরিত্যক্ত বাড়িতে মশিয়ার রহমান অনুমোদনহীন কীটনাশক ও সার তৈরী করে বিভিন্ন লেভেল লাগিয়ে বাজারজাত করে আসছিলেন। র্যাবের অভিযানে সেখান থেকে ৯শ লিটার ভেজাল কীটনাশক ও ৮৭০ কেজি ভেজাল সার, বোতল, লেভেল উদ্ধার করা হয়। আটক করা হয় মশিউর রহমানকে। পরে মশিয়ার রহমানকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
(আরকে/এসপি/সেপ্টেম্বর ১৬, ২০২৬)
