স্পোর্টস ডেস্ক : এশিয়া গেমসে সেমিফাইনালের হতাশা ভুলে আগামীকাল এশিয়ান গেমসে মিশন শুরুর হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। আইসিসির পূর্ণ সদস্য হিসেবে এই টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনাল থেকেই মাঠে নামছে টাইগ্রেসরা। জাপানের নিশিন শহরের কোরোগি স্পোর্টস পার্কে বৃহস্পতিবার সকাল ৬টায় বাংলাদেশের প্রতিপক্ষ চীন।

গত এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করেছিল নিগার সুলতানা জোতির দল। এবারও পদকের প্রত্যাশা নিয়ে জাপানে গেছে বাংলাদেশ।

এশিয়া কাপ শেষে সংযুক্ত আরব আমিরাত থেকে সরাসরি জাপানে গিয়েছে নারী দল। সেখানে অবশ্য বৃষ্টি আর সময় সল্পতায় পর্যাপ্ত অনুশীলন করতে পারেনি তারা। বুধবার পুরো অনুশীলন সেশন শেষ করে জ্যোতিরা।

এশিয়ান গেমসে মাঠে নামার আগে কিছুটা অস্বস্তিও আছে বাংলাদেশের ড্রেসিংরুমে। চতুর্মুখী সমালোচনায় টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়তে চেয়ে বিসিবিকে মেইল দিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। ড্রেসিংরুমেও নিয়ন্ত্রণ হারাচ্ছেন আস্তে আস্তে। জ্যোতি অবশ্য এশিয়ান গেমসে নেতৃত্ব দিচ্ছেন। আজ অঘটন ঘটে গেলে টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে জ্যোতি শেষ ম্যাচও হতে পারে এটা।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১৬, ২০২৬)