স্টাফ রিপোর্টার : এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭১ জনে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এদিকে, গত ২৪ ঘ্ণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত এক হাজার ৭৫৩ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ৯১৬ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৭৪৩ জন, বরিশাল বিভাগে ১৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৭ জন, খুলনা বিভাগে ৩৪৯ জন, ময়মনসিংহ বিভাগের ৮৩ জন, রাজশাহী বিভাগের ১৫৩ জন, রংপুর বিভাগের ৫৩ জন এবং সিলেট বিভাগের ৯ জন রোগী রয়েছেন।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১৭, ২০২৬)