পঞ্চগড় শিশু কিশোর টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী গলেহা ফুটবল একাডেমি
স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড় সদর উপজেলার গলেহাহাট ফাযিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত শিশু-কিশোর অনুর্ধ্ব ১৬ টুর্নামেন্টের শনিবার শেষ সেমিফাইনালে ০-০ গোলে সমতা থাকায় খেলা গড়ায় টাইবেকারে এতে গলেহাহাট ফুটবল একাডেমি ১১-১০ গোলে টুকু ফুটবল একাডেমিকে পরাজিত করে ফাইনালে পৌঁছেছে।
ম্যান অবদা ম্যাচ হবার গৌরব অর্জন করেছে টুকু ফুটবল একাডেমির খেলোয়াড় নুর আলম।এর আগের ম্যাচ বিকাল তিনটায় অনুষ্ঠিত হয়েছে অনুর্ধ্ব-১২।এ খেলায় ২-১ গোলে গলেহাহাট ফাযিল মাদ্রাসাকে পরাজিত করে ফাইনালে নিশ্চিত করেছে ফুলপাড়া তরুন স্পোর্টিং ক্লাব।
ম্যান অব দা ম্যাচ হবার গৌরব অর্জন করেছে গলেহাহাট ফাযিল মাদ্রাসার দলের খেলোয়াড় ৫ম শ্রেণির পারভেজ।টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার পর্যায়ক্রমে। এতে বিকাল ৩টায় লড়বে অনুর্ধ্ব১২তে ফুলপাড়া তরুন স্পোর্টিং ক্লাব বনাম চছপাড়া ফুটবল দল, সাড়ে তিনটায় মাঠে নামবে টুনিরহাট লাল তরুন ফুটবল একাডেমি বনাম গলেহা ফুটবল একাডেমি।
আজকের ম্যাচ উৎসর্গ করা হয়েছে এলাকা প্রয়াত খেলোয়াড় মোঃ আব্দুল হককে।ম্যাচের উদ্বোধন করেন ক্ষুদে খেলোয়াড়েরা পারভেজ।
(আরএআর/এএস/সেপ্টেম্বর ২০, ২০২৬)
