ফরিদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনিরুল ইসলাম গ্রেপ্তার
দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর শহর আওয়ামী লীগের নেতা ও ফরিদপুর পৌরসভার সাবেক ১ নং প্যানেল মেয়র মো. মনিরুল ইসলাম মনিরকে (৬২) গ্রেপ্তার করেছে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে ফরিদপুর শহরের উত্তর আলীপুর রেল সড়ক এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিরস্ত্র) সাইফুল ইসলামের নেতৃত্বে একটি টিম এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃত মনিরুল ইসলাম মনির ফরিদপুর শহরের মৃত শেখ জালাল উদ্দিন আহমেদের ছেলে। তিনি ফরিদপুর শহর আওয়ামী লীগের অন্যতম নেতা এবং ফরিদপুর পৌরসভার প্যানেল মেয়রের দায়িত্বে ছিলেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান শহর আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম মনিরের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
(ডিসি/এসপি/সেপ্টেম্বর ২০, ২০২৬)
