কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ২৫ বছর বয়সী ইন্টারনেটের লাইনম্যান বায়েজিদ শেখের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের চার নং ওয়ার্ড সাতানি কান্দার একটি তাদের পরিত্যক্ত বাড়ি থেকে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
নিহতের পিতা কামাল শেখ বলেন, রবিবার রাতে খাবার খেয়ে বায়েজিদ ঘর থেকে বের হয়। সারা রাত বাসায় না ফেরায় আজ সকাল থেকে বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। পরবর্তীতে স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই ঘরের জানান দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় মরদেহ দেখতে। পরবর্তীতে তার স্বজন ও পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
এদিকে যে বাড়িতে গত ছয়- সাত মাস কেউ যায়নি সেখানে বায়েজিদ কেন গিয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছে এলাকাবাসী ও স্বজনরা। এ মৃত্যুর সঠিক কারন অনুসন্ধানে পুলিশের সহায়তা কামনা করেন।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত্যুর সঠিক কারন জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।
(এমকে/এসপি/সেপ্টেম্বর ২১, ২০২৬)
