তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে ১২ টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ পুকুরে ৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মো: কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো: শাহিন মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা আসলাম হোসেন শেখ, উপজেলা সমবায় কর্মকর্তা মো: মোরাদ আলী, উপজেলা সমবায় কর্মকর্তা সৌরভ রেজা শিহাব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস. এম. মনোয়ার মাহামুদ, উপজেলা কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করীম, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: মিলন খান, উপজেলা ছাত্রদলের সভাপতি মো: সোহেল সহ অন্যান্য জলাশয়ের পোনা গ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

কাশিংয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা আসলাম হোসেন শেখ জানান, এদিন পর্যায়ক্রমে কুমরনদে ৫০ কেজি, মধুমতি বাওড়ে ৫০ কেজি, কাশিয়ানী থানা পুকুরে ২১ কেজি . হাইশুর বৃদ্ধাশ্রম পুকুরে ২০ কেজি, গোয়ালগ্রাম কামিল মাদ্রাসা পুকুরে ১৫ কেজি, তারইল-ফুকরা মাদ্রাসা এতিমখানা সংলগ্ন পুকুরে ১৫ কেজি, কাশিয়ানী স্টেশন সংলগ্ন আশ্রাফুল উলুম মাদ্রাসা ও এতিমখানা পুকুরে ১৫ কেজি, তারইল আশ্রয়ণ পুকুরে ১৫ কেজি,সাফলীডাঙ্গা আশ্রয়ণ পুকুরে ১৫ কেজি, সাবেক পদ্মবিলা আশ্রয়ণ পুকুরে ১৫ কেজি, জঙ্গল মুকুন্দপুর আশ্রয়ণ পুকুরে ১৫ কেজি পোনা অবমুক্ত করা হয়েছে।

এসব জলাশয়ে ২৮৬ কেজি রুই, কাতলা, মৃগেলের ১০ থেকে ১৫ সেন্টিমিটার আকারের সুস্থ, সবল ও জীবিত পোনা অবমুক্ত করা হয়েছে। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির জন্য এসব মাছ অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ২১, ২০২৬)