পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজারের মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ফার্মেসির মালিক পক্ষ। একই সঙ্গে এই ফার্মেসির দেওয়া মেডিসিনে ৮মাসের অন্তঃসত্ত্বা নারীর গর্ভস্থ সন্তানের মৃত্যুর ঘটনার কোন সম্পর্ক নেই বলে চ্যালেন্স ছুড়ে দিয়েছেন ভুক্তভোগী মহল।
আজ মঙ্গলবার দুপুরে পঞ্চগড় জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা লেখিত বক্তব্যে এধরণের দাবী তোলেন।
লেখিত বক্তব্যে বলা হয়,সম্প্রতি সাংবাদিক পরিচয়ে কয়েকজন ব্যক্তি তাদের কাছে মোটা অংকের টাকা দাবী করে,না দিলে পত্রিকায় তাঁর এবং তাঁর পরিচালিত ফার্মেসির বিরুদ্ধে লেখালেখি করবে।তাদের এই দাবী প্রত্যাখান করায় মাতৃসেবা ফার্মেসি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রচার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন।তাদের দাবী, এধরণের সংবাদ প্রচার হওয়ায় ফার্মেসিটির দীর্ঘদিনের সুনাম ক্ষুণ্ন হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গর্ভস্থ শিশুটির মৃত্যুর সঙ্গে মাতৃসেবা ফার্মেসি বা ফার্মেসি থেকে দেওয়া কোনো ওষুধের সম্পর্ক নেই।এ বিষয়ে মৃত সন্তানের মা শারমিন আক্তার, বাবা মিজানুর রহমানের একটি লেখিত বক্তব্য রয়েছে,যেখানে উল্লেখ রয়েছে,তাদের সন্তান মারা যাওয়ার সাথে এই ফার্মেসির কোন মেডিসিন লেন-দেনের মত কোন ঘটনা ঘটেনি।ফার্মেসি পরিচালকের সম্পৃক্ততাও নেই। বক্তব্যে আরও বলা হয়, গত ১ সেপ্টেম্বর জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাতৃসেবা ফার্মেসিতে অভিযান পরিচালনা করে। ওই অভিযানে একটি অ্যান্টিবায়োটিক সংক্রান্ত অসতর্কতা বা কারিগরি কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় জরিমানা করা হয়েছে বলে দাবি করা হয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেছেন। ফার্মেসির পক্ষ থেকে আরও দাবি করা হয় যে, পরিকল্পিত অপ-প্রচারের কারণে অনেক গ্রাহক ও রোগী বর্তমানে ফার্মেসিতে আসা বন্ধ করে দিয়েছেন। এতে প্রতিষ্ঠানটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সামাজিকভাবেও আমাদের সম্মানহানি হয়েছে।আমাদের ফার্মেসি সবসময় মানসম্মত ওষুধ বিক্রি করে আসছে এবং ভবিষ্যতেও করবে। পূর্বের কোনো অসতর্কতার জন্য আমরা অনুতপ্ত এবং ভবিষ্যতে আরও সতর্ক ও দায়িত্বশীলভাবে সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।'
সংবাদ সম্মেলনে সংশ্লিষ্টরা গণমাধ্যম কর্মীদের প্রতি প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।
(আরএআর/এসপি/সেপ্টেম্বর ২২, ২০২৬)
