রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের লক্ষ্যে গ্রাহকদের উদ্বুদ্ধকরণ ও সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক এক মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নে রুপটপ সোলার স্থাপনের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে এসময় পল্লী বিদ্যুৎ সমিতির জিএম আজিজুর রহমান,ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী সোয়াইব হোসেন,প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী,ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীনসহ ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত,নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)অনুযায়ী ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সোলার সিস্টেম থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আসবে রুপটপ সোলার সিস্টেম স্থাপনের মাধ্যমে।

(আরকে/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০২৬)