মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী শহরে যানজট নিরসন, যত্রতত্র হকার বসে জায়গা দখল, অপরিকল্পিত অবৈধ রিক্সা, অটোরিকশা চলাচল বন্ধ ডাইমেনশন সড়ক নির্মাণ সহ একাধিক দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতি।

আজ বুধবার দুপুরে মাইজদী টাউন হল মোড়, নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতি।

নোয়াখালী ব্যবসায়ী সমিতির পৌর ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক স্বপনের সঞ্চালনায় ও কার্যকরি সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে রাখেন, নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতি সভাপতি সহিদুল ইসলাম কিরন।

আরো বক্তব্য রাখেন, নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাসানুল হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সহসভাপতি দ্বিন মোহাম্মদ বাবুল, সহ সভাপতি মাসুদ শাহীন।

বক্তারা বলেন, নোয়াখালী শহরে যানজট নিরসন, যত্রতত্র হকার বসে জায়গা দখল, অপরিকল্পিত অবৈধ রিক্সা, অটোরিকশা চলাচল বন্ধ ডাইমেনশন সড়ক নির্মাণ করতে হবে। যানজটের কারণে অনেক মুমুর্ষ রোগী মারা যাওয়ায় ঘটনাও ঘটেছে। পাশাপাশি ইসলামিয়া রোড়, টাউন হল মোড়, হাউজিং সহ একাধিক এলাকায় কিশোর গ্যাংয়ের আড্ডা, ছিনতাইকারি, সন্ত্রাসী, মাদককারিদের আগাগোনা বন্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানান।

মানববন্ধন শেষে নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলামকে স্মারক লিপি ও পৌর প্রশাসনিক কর্মকর্তাকে অভিযোগ প্রদান করেন নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা।

(এস/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০২৬)