স্টাফ রিপোর্টার : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের অংশ হিসেবে আয়োজিত একটি উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‘অঙ্গীকার থেকে কার্যকর পদক্ষেপ: প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যু বন্ধে প্রাথমিক স্বাস্থ্যসেবায় ধাত্রীসেবার (মিডওয়াইফারি) সমন্বয়’ শীর্ষক এই সাইড ইভেন্টটি বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের কনফারেন্স রুম-৭-এ অনুষ্ঠিত হয়।

উচ্চপর্যায়ের এই অনুষ্ঠানে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা আরও কীভাবে জোরদার করা যায়, সে বিষয়ে আলোচনা হয়। একইসঙ্গে প্রাথমিক স্বাস্থ্যসেবায় দক্ষ ধাত্রীসেবার কার্যকর সমন্বয় এবং প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যু রোধে আন্তর্জাতিক সহযোগিতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি ও সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২৫, ২০২৬)