বিনোদন ডেস্ক : বিশ্ব সংগীতের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে পরিচিত এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস। জমকালো আয়োজনের মধ্য দিয়ে রবিবার রাতে লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসেছিল এর ৪৩তম আসর। বাংলাদেশ সময় সোমবার ভোরে অনুষ্ঠিত এবারের আয়োজনে সবচেয়ে বড় পুরস্কার ‘ভিডিও অব দ্য ইয়ার’ জিতে নিয়েছেন পপ তারকা টেইলর সুইফট।

‘দ্য ফেইট অব অফেলিয়া’ গানের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। এ নিয়ে ষষ্ঠবারের মতো ভিএমএর ‘ভিডিও অব দ্য ইয়ার’ পুরস্কার উঠল সুইফটের হাতে।
বিজ্ঞাপন

শুধু তাই নয়, এবারের আয়োজনে প্রথমবার চালু হওয়া ‘শিল্পী পরিচালক সম্মাননা’ও পেয়েছেন টেইলর সুইফট। ফলে ভিএমএর এবারের আসরে নতুন ইতিহাসও গড়েছেন এই তারকা।

তবে সবচেয়ে বেশি পুরস্কার জিতে রাতটি নিজের করে নিয়েছেন পপসম্রাজ্ঞী ম্যাডোনা। ১৩টি মনোনয়নের মধ্যে ‘বর্ষসেরা শিল্পী’, ‘সেরা নৃত্য’সহ মোট সাতটি পুরস্কার পেয়েছেন তিনি।

এবারের ভিএমএর সঞ্চালনার দায়িত্বে ছিলেন জনপ্রিয় হিপহপ তারকা স্নুপ ডগ। ভিএমএর মঞ্চে এর আগে ১৩ বার মনোনয়ন পেলেও এবারই প্রথম উপস্থাপকের ভূমিকায় দেখা গেল তাকে। অবশ্য এর আগে একাধিকবার ভিএমএর মঞ্চে সংগীত পরিবেশন করেছেন এই তারকা।

এক নজরে ভিএমএ ২০২৬-এর বিজয়ীরা
বর্ষসেরা ভিডিও: টেইলর সুইফট - ‘দ্য ফেইট অব অফেলিয়া’
সেরা নবাগত শিল্পী: সিয়েনা স্পাইরো
সেরা নৃত্য: ম্যাডোনা - ‘কনফেশনস ২: দ্য ফিল্ম’
বর্ষসেরা শিল্পী: ম্যাডোনা
সেরা যৌথ পরিবেশনা: ম্যাডোনা ও সাবরিনা কার্পেন্টার - ‘ব্রিং ইউর লাভ’
সেরা পপ: লিসা - ‘ড্রিম’
বর্ষসেরা গান: বিটিএস - ‘সুইম’
সেরা হিপহপ: কার্ডি বি ও কেহলানি - ‘সেইফ’
সেরা আরঅ্যান্ডবি: ব্রুনো মার্স - ‘আই জাস্ট মাইট’
সেরা বিকল্প সংগীত: অলিভিয়া রদ্রিগো - ‘দ্য কিউর’
সেরা লাতিন: ব্যাড বানি - ‘নুয়েভায়োল’
সেরা কে-পপ: বিটিএস - ‘সুইম’
সেরা কান্ট্রি: এলা ল্যাংলি - ‘চুজিন টেক্সাস’
সেরা পরিচালনা: টেইলর সুইফট - ‘ওপালাইট’
সেরা শিল্প নির্দেশনা: পিঙ্কপ্যান্থারিজ
সেরা চিত্রগ্রহণ: ম্যাডোনা - ‘কনফেশনস ২: দ্য ফিল্ম’
সেরা সম্পাদনা: সাবরিনা কার্পেন্টার - ‘হাউজ ট্যুর’
সেরা নৃত্য পরিকল্পনা: ম্যাডোনা - ‘কনফেশনস ২: দ্য ফিল্ম’
সেরা দৃশ্যপ্রভাব: আরিয়ানা গ্রান্ডে - ‘হেইট দ্যাট আই মেড ইউ লাভ মি’

(ওএস/এএস/সেপ্টেম্বর ২৮, ২০২৬)