সালথা প্রতিনিধি : মরহুম কেএম ওবায়দুর রহমান স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে সিংহপ্রতাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 

এ খেলায় রাজিব ফুটবল একাদশ বনাম নুরুল আমিন ফুটবল একাদশ অংশ নেয়। খেলায় রাজিব ফুটবল একাদশ ২-০ গোলে জয়লাভ করে৷

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন, সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফিফা সুলতানা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, জেলা স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ জাহিদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সাবেক ইউপি চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়া, মোঃ সাহিদুজ্জামান সাহিদ, মোঃ জাহিদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নাছির মাতুব্বর, গট্টি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম মাষ্টার, বিএনপি নেতা বিল্লাল মাতুব্বর, সাবেক ইউপি সদস্য রফিক মাতুব্বর, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, বিএনপি নেতা কামরুল হাসান মজনু, নুরইসলাম মিয়া, পাভেল রায়হান, সায়েম মিয়া টিটন, মুরাদুর রহমান মুরাদ, যুবদল নেতা সাফিকুল ইসলাম, মাহফুজ খান, কাজী ইকরাম, জসিম মোল্লা, হেলাল মাতুব্বর, নুর আলম প্রমূখ।

উক্ত খেলার সার্বিক তত্বাবাধনে ছিলেন, সাবেক ইউপি সদস্য ইব্রাহিম মোল্যা। খেলার ধারাভাষ্যে ছিলেন, মোঃ বাবুল হোসাইন ও মোঃ ইমরান হোসাইন। রেফারি ছিলেন, সাইফ দোহা - সহকারী রেফারি সাজ্জাদ হোসেন সাগর, হাসান আহমেদ ও ৪র্থ রেফারি জাহিদ হাসান এমিলি।

(এএন/এসপি/সেপ্টেম্বর ২৯, ২০২৬)