রাজন্য রুহানি, জামালপুর : বিস্ফোরক মামলায় জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও জেলা জজ আদালতের আইনজীবী আব্দুর রশীদকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার সকালে দেওয়ানগঞ্জ পৌর শহরের তেঁতুলতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সূত্র জানায়, গ্রেপ্তারকৃত আইনজীবী দেওয়ানগঞ্জ পৌর শহরের কাচারিপাড়া এলাকার মৃত ইয়ার উদ্দিন সরকারের ছেলে এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেওয়ানগঞ্জ পৌর শাখার আইন বিষয়ক সম্পাদক।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান- আব্দুর রশীদের বিরুদ্ধে একটি বিস্ফোরক আইনে মামলা ছিল। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ৩০, ২০২৬)