পঞ্চগড়ে ৫ম উপজেলা স্কাউট সমাবেশের উদ্বোধন
স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড় ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার কলেজিয়েট ইন্সটিটিউট চত্বরে পঞ্চগড় সদর উপজেলা স্কাউটের ৫ম স্কাউট সমাবেশের উদ্বোধন হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলা নির্বাহী অফিসার ও ক্যাম্প চীফ ফাহমিদা সুলতানার সভাপতিত্বে সমাবেশের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার কলেজিয়েট ইন্সটিটিউটের অধ্যক্ষ মোঃ কায়েদ- ই -আজম দুলাল, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শওকত আলী, পঞ্চগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান বাবু, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ কেরামত আলী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা স্কাউট সম্পাদক মোঃ তাহেরুল ইসলাম, লিডার ট্রেইনার প্রতিনিধি দীপক চন্দ্র সরকার ও উপজেলা স্কাউট কমিশনার ইয়াসমিন আরা।
পুরো অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন ইউনিট লিডার পপি আকতার। সমাবেশে ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৪টি দলের ৩৫২ স্কাউট সদস্য, ৪৪ জন ইউনিট লিডার অংশ গ্রহণ করছে।
(আরএআর/এসপি/অক্টোবর ০১, ২০২৬)
