সালথা প্রতিনিধি : নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলা পর্যায়ে কলেজ ও মাদ্রাসার সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা হল রুমে এ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজভী আহমেদ সবুজ, একাডেমিক সুপারভাইজার ইরা গোস্বামী, উপজেলা আইসিটি কর্মকর্তা টিপু সুলতান সহ বিভিন্ন কলেজের শিক্ষক, মাদ্রাসার সুপার, শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ।

সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলার সকল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা নজরুলের হাম-নাত, গজল, ইসলামি সংগীত, নৃত্য, অভিনয়, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।

সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, সালথা মডেল মসজিদের ইমাম মুফতী রবিউল ইসলাম, উপজেলা জামে মসজিদের ইমাম মুফতী মফিজুর রহমান, গীতিকার ও সুরকার বলরাম সরকার, নাট্যব্যক্তিত্ব আনিসুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু নাসের হুসাইন।

(এএন/এসপি/অক্টোবর ০১, ২০২৬)