রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় সাড়ে তিনশত বছরের  ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে  হরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কে ফিতা কেটে, বেলুন ও ফেস্টুন উড়িয়ে  মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত,জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা আগামী ২০ অক্টোবর পর্যান্ত চালানোর নির্দেশনা দেওয়া হচ্ছে। মেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অসংখ্য পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় প্রতিটি স্টলের সাথে একটি করে ডাস্টবিন রাখার ব্যাবস্থা করা হয়ে। আশাপাশে যাতে আর্বজনা পরিবেশ নস্ট না করে সে জন্য পৌরসভার লোকজনকে সেগুলো দেখাশুনা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা পুলিশ সুপার বলেন, মেলার নিরাপত্তার জন্য প্রতিটি পয়েন্টে সিসি ক্যামেরায় সার্বক্ষনিক মনিটারিং করার ব্যবস্থা রয়েছে। নিরপর্তার জন্য সাদা পোশাকে পুলিশ কাজ করছে।মেলায় ঘিরে কেউ গুজব ছড়িয়ে সাইবার অপরাধ করতে না পারে সেজন্য চারিদিকে কঠোর নজরদারি করা হচ্ছে।

এবারের মেলায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের পুরো জায়গা জুড়ে থাকছে প্রায় ২শতাধিক স্টল।

প্রসঙ্গত, ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া সাতটার পরপরই ১২ মিনিটের ব্যবধানে গুড়পুকুরের মেলা চলাকালে রক্সি সিনেমা হল ও স্টেডিয়ামে সার্কাস প্যাণ্ডেলে বোমা হামলায় তিনজন মারা যায়।আহত হয় শতাধিক। এরপর থেকে মেলা প্রাণ হারায়। ২০২৪ সালের ৫ আগষ্ট সরকার পতনের পর দুই বছর মেলা বসেনি।

(আরকে/এসপি/অক্টোবর ০১, ২০২৬)