বাগেরহাটে মৎস্য ঘেরে বিষ, ৬ লাখ টাকার মাছ নিধন
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় দুর্বৃত্তরা রাতের আঁধারে একটি মৎস্য ঘেরে বিষ দিয়ে ৬ লাখ টাকা মূল্যের মাছ মেরে ফেলেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের ভাষান্দল গ্রামের মো. মোতালেব শিকদারের মৎস্য ঘেরে এঘটনা ঘটে। মৎস্য ঘের মালিক এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
মৎস্য ঘের মালিক মো. মোতালেব শিকদার জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিতে তিনি মৎস্য ঘের থেকে বাড়িতে ঘুমাতে আসেন। এরপর দুর্বৃত্তরা তার মৎম্য ঘেরে বিষ প্রয়োগ করা হয়।
আজ শুক্রবার সকালে তিনি মৎস্য ঘেরে গিয়ে পানির ওপর অসংখ্য মাছ মৃত অবস্থায় ভাসতে দেখেন। এঘটনায় তার মৎস্য ঘেওে থাকা বিভিন্ন প্রজাতির ৬ লাখ টাকার মাছ মারা গেছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্রাহ জানান, মৎস্য ঘেরে বিষ দিয়ে ৬ লাখ টাকার মাছ মেরে ফেলার বিষয়ে অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। ঘটনার সাথে কারা জড়িত তদন্ত পরই নিশ্চিত হওয়া যাবে।
(এস/এসপি/অক্টোবর ০২, ২০২৬)
