জামালপুরে বিশেষ অভিযানে ৪২ জন গ্রেপ্তার, মাদক উদ্ধার
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে মাদক উদ্ধারসহ ৪২ জন গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে মাদক ব্যবসায়ী ৮ জন, ওয়ারেন্টভুক্ত আসামি ১৭ জন ও অন্যান্যভাবে গ্রেপ্তার হয়েছে ১৭ জন।
৪ অক্টোবর রবিবার সকালে পুলিশের দেওয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে এই তথ্য।
বিজ্ঞপ্তিতে জানানো হয়- গত ২৪ ঘন্টায় জেলার ৭টি উপজেলায় চলে পুলিশের বিশেষ অভিযান। এই অভিযানে ৭৫ পিস ইয়াবা, ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ০.৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৪১ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৫টি মামলা রুজু করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের মধ্যে জামালপুর সদর থানায় ২ জন, ইসলামপুর থানায় ৪ জন এবং মাদারগঞ্জ মডেল থানায় ২ জন রয়েছেন।
গ্রেপ্তারকৃ মাদকব্যবসায়ীদের মধ্যে জামালপুর সদর উপজেলার ভাতুরাখালী এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে মো. সোহাগ হাসান (৩৩) এবং গণেশপুর এলাকার আ. হাকিমের ছেলে মোঃ মামুন (৩৬)।
ইসলামপুর উপজেলার কিসমতজাল্লার মৃত জানার খানের ছেলে মো. আব্দুল খালেক (২১), মেলান্দহের হাভিজা এলাকার মো. বন্টু শেখের ছেলে মো. সুমন শেখ (২১), দেওয়ানগঞ্জের কালিকাপুরের আব্দুর রহিমের ছেলে মো. সোলায়মান হৃদয় (২৬) এবং কাচারীপাড়ার চন্দন কুমার সাহার ছেলে দেবব্রত সাহা (২৬)।
মাদারগঞ্জ উপজেলার চর চাঁদপুরের লাভলু মিয়ার ছেলে আশরাফুল ইসলাম জিকো (৩১) এবং বালিজুড়ির মস্তু শেখের ছেলে মোশারফ (৩৮)।
গ্রেপ্তারকৃত আসামিদের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন জানান, জেলায় মাদক, পরোয়ানা তামিল ও অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।
(আরআর/এএস/অক্টোবর ০৪, ২০২৬)
