পাওনা টাকা চাইতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী, আটক ২
শাহ্ আলম শাহী, দিনাজপুর : পাওনা টাকা চাইতে গিয়ে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। এ অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি এলাকায়।
আজ রবিবার দুপুরে গ্রেফতারকৃত দুই ব্যক্তিকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (৩ অক্টোবর) রাতে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার দুই ব্যক্তি হলেন, হিলির পালপাড়া এলাকার মৃত খালেক মন্ডলের ছেলে রুহুল আমিন (৪২) এবং একই এলাকার রুহুল আমিনের ছেলে শুকুর আলী (৫৫)।
হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) শামিম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় এক ব্যক্তির কাছে পাওনা টাকা আনতে যায় ওই কিশোরী। এরপর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে জানা যায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) থেকে শনিবার পর্যন্ত আসামি তার বাড়িতে আটকে রেখে ১৬ বছরের ওই কিশোরীকে ধর্ষণ করেন। তিনি ছাড়াও আরও দুজনের পাশবিক নির্যাতনের শিকার হয় ওই কিশোরী।
পরে স্থানীয়রা টের পেয়ে দুজনকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
হাকিমপুর থানার পরিদর্শক শামিম আল মামুন বলেন, অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি দুজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
(এসএস/এসপি/অক্টোবর ০৪, ২০২৬)
