রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি: ফরিদপুর সদরে সংসারে অনবরত অশান্তি সৃষ্টি ও শ্বাশুড়িকে মারধরের থানায় অভিযোগ করেন শাশুড়ি কুলসুম বেগম (৫৪) নামে এক শাশুড়ি গত ৫ আগস্ট। এ ঘটনা স্থানীয়ভাবে শালিসি মীমাংসাও হয়ে যায়। এরপর  সপ্তাহ দুয়েক অতিবাহিত হয়। মুটামুটি স্বাভাবিকভাবে দুই সন্তান নিয়ে বাপের বাড়ি বেড়াতে যান প্রবাসী সাহেব আলী (২৯)-এর স্ত্রী রাজিয়া বেগম (২৫)। 

গৃহবধূ রাজিয়া শ্বশুরবাড়ি থেকে প্রস্থানের সপ্তাহ খানেক পরে গত শুক্রবার (২ অক্টোবর) দিবাগত মধ্যরাতে হঠাৎ সাহেব আলীদের বাড়িতে পুলিশ এসে তার বড়ভাই কুবাত শেখ (৩৫)কে ধরে নিয়ে যায়।

গতকাল শনিবার (৩ অক্টোবর) সকালে ফরিদপুর কোতয়ালি থানায় গিয়ে প্রবাসীর পরিবারের স্বজনেরা জানতে পারেন যে, সাহেব আলীর স্ত্রী রাজিয়া বেগম যৌতুক ও নারী নির্যাতন আইনের ১১(গ) ধারায় তার স্বামী, ভাসুর সহ মোট ৫ জনের একটি মামলা করেছেন। গৃহবধুর রাজিয়ার করা ওই মামলার আসামি তার স্বামীর বড়ভাইকে কুবাত শেখকে গ্রেপ্তার করা হয়েছে।

স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন রাজিয়া বেগমের করা মামলার সত্যতা নিশ্চিত করেছেন কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।

(আরআর/এসপি/অক্টোবর ০৪, ২০২৬)