গোপালগঞ্জ প্রতিনিধি : সারা দেশের সঙ্গে একযোগে গোপালগঞ্জে পালিত হয়েছে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি। এ উপলক্ষে আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সারা দেশের অনুষ্ঠানের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

গোপালগঞ্জের অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ আরিফ উজ জামান, পুলিশ সুপার মোহাম্মদ হাবীবুল্লাহ , গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক শরীফ মোঃ রফিকউজ্জামান, গোপালগঞ্জের জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শাহীন উদ্দিনসহ জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা এবং শিশু একাডেমির চিত্রাঙ্কন, আবৃত্তি, নৃত্য ও সংগীত বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, প্রতিটি শিশুর নিরাপদ পরিবেশে বেড়ে ওঠা, শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা ও মতপ্রকাশের অধিকার নিশ্চিত করা প্রয়োজন। শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তিকে শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির দীর্ঘ পথচলার গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন বক্তারা।

(টিবি/এসপি/অক্টোবর ০৬, ২০২৬)