সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : আসন্ন সার্বজনীন দূর্গা পূজা উপলক্ষে আজ বুধবার দুপুরে কাপাসিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় উপজেলার সনাতনী সম্প্রদায়ের শতাধিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার সরকারী কর্মকতা, সামজিক রাজনৈতিক, সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিরা এসময় উপস্থিত থেকে তাদের অভিমত সভায় তুলে ধরেন।

প্রস্তুতিমুলক সভায় উপজেলা নিবার্হী কর্মকতা হাফিজুর হক সভাপতিত্ব করেন। ওই সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাপাসিয়া উপজেলা শাখার সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা, বাংলাদেশ জামায়েতে ইসলামীর জেলা নায়েবে আমীর ও কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য সেফাউল হক, কাপাসিয়া থানা তদন্ত কর্মকতা যোবায়ের হোসেন, জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌস, জেলা বিএনপির“র সাবেক সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান,কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক মো. আফজাল হোসাইন, উপজেলার বি আর ডিবির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেলিম হোসেন আরজু, উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের সভাপতি বাবু মিল্টন সরকার, সাধারণ সম্পাদক বাবু কৃষ্ণ চন্দ্র পাল, বলদা দশমী উদযাপন কমিটির সভাপতি বাবু জীবন ভৌমিক, প্রমুখ।

সভায় প্রশাসনের পক্ষ থেকে আসন্ন দূর্গা পুজা সমপন্ন করতে প্রায়োনীয় সহযোগিতার করার আশ্বাস দেয়া হয়।

(এসকেডি/এসপি/অক্টোবর ০৭, ২০২৬)