শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহার হিসেবে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিকালে পৌরসভার কাজিয়াকান্দা বড়বাড়ী নামক স্থানে ওইসব শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন খান, উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খান, পৌর ছাত্রদলের আহ্বায়ক ওমর ফারুক সরকার, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জুয়েল হাসান, বিএনপি নেতা মোকলেছুর রহমান বুলু প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(এসআই/এসপি/অক্টোবর ০৮, ২০২৬)