গোপালগঞ্জ প্রতিনিধি : ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মানবিক সহায়তা কর্মসূচির  (ভিজিএফ) আওতায় ২৩০টি জেলে পরিবারের মাঝে ২৫ কেজি করে মোট ৫ হাজার ৭৫০ কোজি চাল বিতরণ করা হয়েছে।

ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ থেকে বিরত থাকা অসচ্ছল ও নিবন্ধিত জেলে পরিবারগুলোর খাদ্য সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে এ ভিজিএফ চাল বিতরণ করা হয়। কাশিয়ানী উপজেলার কাশিয়ানী সদর , রাতইল ও ফুকরা ইউনিয়নের ২৩০টি জেলে পরিবারের অনুকূলে মোট ৫ হাজার ৭৫০ কেজি টন চাল বরাদ্দ দেওয়া হয়।

বরাদ্দ অনুযায়ী কাশিয়ানী ইউনিয়নের ৮০টি জেলে পরিবারে ২ হাজার কেজি , রাতইল ইউনিয়নের ৬৬টি পরিবারে ১ হাজার ৬৫০ কেজি, ফুকরা ইউনিয়নের ৮১টি পরিবারে ২ হাজার ২৫ কেজি চাল বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের সার্বিক তত্ত্বাবধানে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মাধ্যমে এসব চাল বিতরণ করা হয়। মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে জেলেদের জীবিকা ও খাদ্য নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার এ মানবিক সহায়তা প্রদান করছে।

কাশিয়ানী উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের পক্ষ থেকে মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলতে জেলেদের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে নিষেধাজ্ঞার সময়ে ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শেখ আসলাম হোসেন।

(টিবি/এসপি/অক্টোবর ০৮, ২০২৬)