চাটমোহরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।
সুষ্ঠু, সুন্দর ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠানে সার্বিক সহযোগিতার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক ফয়সাল মাহমুদ, থানার অফিসার ইনচার্জ মোঃ অলিউর রহমান, উপজেলা প্রকৌশলী ইজাজুল আলম, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জিল্লুর রহমান সোহেল, ডাঃ খন্দকার নাফিস, আনসার ও ভিডিপি কর্মকর্তা নাসরিস পারভীন, প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, ফায়ার সার্ভিস কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক প্রবীর কুমার চৈতন্য, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব বিধান কর্মকার, বিএনপি নেতা সেলিম রেজা, শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু,ছাত্রদল নেতা ফুলচাদ হোসেন শামীম, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তরুন পাল, হান্ডিয়ালের দীলিপ ব্রম্মচারী প্রমূখ।
এ সময় উপজেলার ৫৪টি দুর্গাপূজা মন্দির ও মন্ডপের সভাপতি এবং সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। এদিকে সরকারিভাবে উপজেলার প্রতিটি পূজা মন্ডপে ৬০০ কেজি করে চাউল বরাদ্দ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
(এসএইচ/এসপি/অক্টোবর ০৮, ২০২৬)
