বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপাল থানার দায়িত্ব পালনরত অবস্থায় হঠাৎ অসুস্থ পড়া অফিসার ইনচার্জ (ওসি) শেখ রাজীব আল রশিদ মারা গেছেন। তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আজ বৃহস্পতিবার রাত ১টা ২০ মিনেটে এই পুলিশ কর্মকর্তাকে মৃত ঘোষণা করেন। সকাল ৮টায় বাগেরহাট পুলিশ লাইনে তার জানাজা অনুষ্ঠিত হয়। জোহর নামাযের পর দ্বিতীয় দফা জানাজা শেষে ওসি শেখ রাজীব আল রশিদকে তাঁর নিজ বাড়ি খুলনার রূপসা উপজেলার আইচগাতি গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১০ বছর বয়সী এক পুত্র ও ৬ বছর বয়সী এক কন্যা সন্তান রেখে গেছেন।

বৃস্পতিবার সকাল ৮ টায় বাগেরহাট পুলিশ লাইন মাঠে ওসি শেখ রাজীব আল রশিদেও প্রথম জানাজায় বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলামসহ পুলিশ কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন। এরপর জেলা পুলিশের পক্ষ থেকে মরদেহে গার্ড অফ ওনার প্রদান করা হয়। এই পুলিশ কর্মকর্তার মৃত্যুতে বাগেরহাটের পুলিশ সুপার শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানায়ে শোক বার্তা দিয়েছেন।

(এস/এসপি/অক্টোবর ০৮, ২০২৬)