মেসি ও আর্জেন্টিনা বিপক্ষে ভয়ংকর অভিযোগ আনলেন বেনিন কোচ
স্পোর্টস ডেস্ক : মেসির বিদায়ী ম্যাচে কিছুই পায়নি বেনিন, এমন অভিযোগ তুলেছেন দলটির প্রধান কোচ জেরনো রোর।
ফুটবলের মহাতারকার বিদায়। আর সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার সুযোগ পেয়েছিল বেনিন। লিওনেল মেসির শেষ ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নেমেছিল আফ্রিকার দলটি। ম্যাচটি স্মরণীয় করে রাখতে মেসির সঙ্গে ছবি তোলা কিংবা জার্সি বদলের স্বপ্ন দেখেছিলেন বেনিনের খেলোয়াড়েরা। ম্যাচের আগেই গণমাধ্যমে সেই ইচ্ছার কথাও জানিয়েছিলেন তারা।
‘হ্যাঁ, এটা অত্যন্ত কঠিন ছিল। আমরা চেষ্টা করেছি। সবচেয়ে দুঃখের বিষয় হলো, আর্জেন্টাইনরা আমাদের কিছুই দেয়নি। মেসির সঙ্গে কোনো ছবি নয়, কোনো জার্সিও নয়। এমনকি তারা আমাদের টানেলেও যেতে দেয়নি, ড্রেসিংরুমেও নয়।’
তবে মাঠের লড়াই শেষে সেই প্রত্যাশা আর পূরণ হয়নি। বরং ম্যাচের পর আর্জেন্টিনার কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন বেনিন কোচ রোর। এমনকি আর্জেন্টিনার ড্রেসিংরুম কিংবা টানেলের কাছাকাছিও যেতে দেওয়া হয়নি বলে দাবি তার।
ফরাসি এক রেডিও অনুষ্ঠানে বিষয়টি নিয়ে কথা বলেন রোর। সেখানে আর্জেন্টিনার আচরণ নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘হ্যাঁ, এটা অত্যন্ত কঠিন ছিল। আমরা চেষ্টা করেছি। সবচেয়ে দুঃখের বিষয় হলো, আর্জেন্টাইনরা আমাদের কিছুই দেয়নি। মেসির সঙ্গে কোনো ছবি নয়, কোনো জার্সিও নয়। এমনকি তারা আমাদের টানেলেও যেতে দেয়নি, ড্রেসিংরুমেও নয়।’
রোর আরও বলেন, ‘নিরাপত্তাকর্মীরা কাউকেই ভেতরে ঢুকতে দেয়নি। কয়েকজন খেলোয়াড় জার্সি বদল করতে এসেছিল, তাই আমরা বুঝতে পেরেছিলাম বিষয়টি কঠিন হবে। আমরা সবকিছু চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত কিছুই পাইনি।’
‘নিরাপত্তাকর্মীরা কাউকেই ভেতরে ঢুকতে দেয়নি। কয়েকজন খেলোয়াড় জার্সি বদল করতে এসেছিল, তাই আমরা বুঝতে পেরেছিলাম বিষয়টি কঠিন হবে। আমরা সবকিছু চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত কিছুই পাইনি।’
মেসির বিদায়কে স্মরণীয় করে রাখতে বেনিনের পক্ষ থেকেও ছিল বিশেষ উদ্যোগ। দেশটির জাতীয় পতাকার তিন রং হলুদ, লাল ও সবুজের ফুলের তোড়া আর্জেন্টিনাকে উপহার দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে সেই চেষ্টাও সফল হয়নি বলে জানান রোর।
শেষ পর্যন্ত অবশ্য মেসির একটি জার্সি নিজের কাছে রাখার সুযোগ পেয়েছেন বেনিন কোচ। রোর জানান, ২০১৮ সালের মেসির একটি জার্সি তিনি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিকে দেন। পরে স্কালোনি সেই জার্সিতে মেসির স্বাক্ষর নিয়ে সেটি আবার রোরের কাছে ফিরিয়ে দেন।
এটিই ছিল বেনিনের জন্য একমাত্র সান্ত্বনা। মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা ৩-০ গোলে বেনিনকে হারালেও, ম্যাচের পর মেসির সঙ্গে ছবি তোলা বা জার্সি বদলের সুযোগ না পাওয়ায় হতাশ হয়েই ফিরতে হয়েছে বেনিনের খেলোয়াড়দের।
(ওএস/এএস/অক্টোবর ১০, ২০২৬)
