রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : অপহরণের তিন দিন পর গতকাল বৃহস্পতিবার রাতে সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা থেকে অপহৃত শিশু সাজিম শিকদার ইয়াছিনকে (১২) উদ্ধার করেছে পুলিশ। এ সময় মুক্তিপণ দাবিকারী ও পাচারচেষ্টায় জড়িত মুন্না শিকদার (৩০) নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।

উদ্ধার হওয়া সাজিম গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা গ্রামের আকাশ শিকদারের ছেলে। অন্যদিকে গ্রেপ্তারকৃত মুন্না শিকদার কোটালীপাড়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের লালন সিকদারের ছেলে এবং শিশুটির দূর সম্পর্কের আত্মীয়।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান,মঙ্গবার সকালে বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় মুন্না শিকদার সাজিম শিকদারকে পাঁচ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ করে।রাতেই থানায় অভিযোগ পাওয়ার পর মোবাইল ফোন ট্যাক করে বৃহস্পতিবার রাত নয়টার দিকে ভোমরা সীমান্ত থেকে সাজিমকে উদ্ধার ও মুন্নাকে গ্রেপ্তার করা হয়।

(আরকে/এসপি/অক্টোবর ১০, ২০২৬)