ঠাকুরগাঁওয়ে ৩২২ কিলোওয়াট সোলার প্যানেল উদ্বোধন
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ৩২২ কিলোওয়াট সোলার প্যানেলের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষী কোল্ডস্টোরেজে এই সোলার প্যানেলের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: রফিকুল হক।
জ্বালানি ব্যাবহারে সাস্রয়ী হতে এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে জনগণকে আগ্রহী করতেই এমন উদ্যোগ বলে জানান আয়োজকরা।
ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আশরাফুল আলম খানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন, ভূমি অধিগ্রহণ শাখা, ঠাকুরগাঁও এর সহকারী কমিশনার ইমরান কবির, ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী লুৎফুল হাসান সরকার, লক্ষী প্রিজারভস প্রাইভেট লিমিটেড এর সহকারী পরিচালক মফুজুল ইসলাম।
এ সময় মফিজুল ইসলাম জানান, এই ৩২২ কিলো ওয়াটের সোলার বিদ্যুৎ স্টেশন স্থাপনের ফলে আমরা নিজেরাই নিজেদের প্রয়োজনীয় বিদ্যুৎ এর চাহিদা মেটাতে পারবো, এছাড়াও অফ সিজনে আমাদের উৎপাদিত এ ৩২২ কিলোওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।
উল্লেখ্য, ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির কারিগরি ও সার্বিক সহযোগিতায় লক্ষি প্রিজারভস প্রাইভেট লিমিটেড নিজস্ব অর্থায়নে এ ৩২২ কিলোওয়াট সোলার প্যানেলটি স্থাপন করেছে আর এতে খরচ হয়েছে এক কোটি ২৫ লক্ষ টাকা।
(এফআর/এসপি/অক্টোবর ১০, ২০২৬)
