সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ রবিবার অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা- ১ আসনের সংসদ সদস্য মো: ইজ্জতুল্লাহ, সাতক্ষীরা- ২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা- ৩ আসনের সংসদ সদস্য রবিউল বাশার, পুলিশ সুপার আবু সালেহ মো: আশরাফুল আলম, সিভিল সার্জন আব্দুস সালাম, জেলা বিএনপির আহবায়ক রহমুল্লাহ পলাশ, বিএনপি নেতা আব্দুর রউফ, প্রেসক্লাবের একাংশের সভাপতি আবুল কাসেম, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন প্রমুখ।
সভায় সড়ক-মহাসড়কে শ্রমিকদের চাঁদাবাজি বন্ধ, সংঘবদ্ধ অপরাধীচক্রের অপতৎপরতা দমন, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, জাকারিয়া হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেপ্তার, বাল্যবিয়ে বন্ধ করাসহ অন্যান্য সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
(আরকে/এসপি/অক্টোবর ১১, ২০২৬)
