সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়ন বিএনপিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকালে রায়েরচর মজুমদার পাড়ায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

সোনাপুর ইউনিয়ন বিএনপি নেতা মোঃ তারা মজুমদারের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সোনাপুর ইউনিয়নের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী মুহাঃ সরোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আজিজুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন, মোঃ আঃ হান্নান মজুমদার, পল্লী চিকিৎসক সাহাদত হোসেন, সিয়াম হোসেন কাশেম, শহীদুল শরীফ, সিদ্দিক মাতুব্বর, জাহিদ কাজী, তোরাফ শেখ, ইকরাম শেখ, মুন্সি সিরাজুল ইসলাম, লুৎফার মাতুব্বর, রুস্তম মাতুব্বর, সাহিদ মোল্লা, হান্নান মোল্লা, শামিম মজুমদার, পান্না মজুমদার, জুনাইদ মাতুব্বর, নুরুল ইসলাম মেম্বার, আইয়ুব শেখ, তাজ মুন্সি, বেলায়েত হোসেন প্রমূখ।

এসময় সোনাপুর ইউনিয়নকে মাদক, কাইজা (দাঙ্গা-সংঘাত) ও সামাজিক অবক্ষয়মুক্ত করে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেছেন ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুহাঃ ছরোয়ার হোসেন।

(এএন/এসপি/অক্টোবর ১১, ২০২৬)