স্টাফ রিপোর্টার : আসন্ন স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ নির্বাচন হবে ২১ জানুয়ারি। 

সোমবার (১২ অক্টোবর) কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপ ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপ ২৯ এপ্রিল, চতুর্থ ধাপ ১৩ মে, পঞ্চম দাপ ২৭ মে অনুষ্ঠিত হবে।

(ওএস/এএস/অক্টোবর ১২, ২০২৬)