ফুলপুরে দুর্গোৎসব ও দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে আসন্ন শারদীয় দুর্গোৎসব ও দূর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতিমূলক সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা।
এ বছর উপজেলার মোট ৪৮ টি পূজা মন্ডপে দুর্গাপূজার অনুষ্ঠান পালিত হবে। প্রত্যেক মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, ঝুঁকিপূর্ণ রাস্তাঘাট সংস্কার, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন খান, উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খান, উপজেলা জামায়াতের আমির (ভারপ্রাপ্ত) জাকির হোসেন, যুবদল নেতা একেএম আরিফুল হক, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি দেবল সাহা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পরিতোষ দত্ত, সাংবাদিক নুরুল আমিন, উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি আজহারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিকগণ ও পূজা মন্ডপের দায়িত্বপ্রাপ্তরা উপস্থিত ছিলেন।
(এসআই/এসপি/অক্টোবর ১২, ২০২৬)
