মহম্মদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন
মহম্মদপুর প্রতিনিধি : ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ এ প্রতিপাদ্য নিয়ে মাগুরার মহম্মদপুরে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. তাহমিনা আফরোজ। আলোচনা সভায় বক্তব্য রাখেন,
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক ও সাবেক অধ্যক্ষ মো.মতিউর রহমান,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ড.এম.এম.রইচ উদ্দীন,মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ এবং মহম্মদপুর বাজার বণিক সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. আখতারুজ্জামান বিল্লাহ, বিথী রানী সভানেত্রী ফিয়া নারী উন্নয়ন সংস্থা সহ অন্যরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.সাদমান আকিফ,প্রেসক্লাব মহম্মদপুরের সাংবাদিক বৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
(বিএস/এসপি/অক্টোবর ১২, ২০২৬)
